দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টি, সাগরভ্রমণে সতর্কতা।
নিজেস্ব প্রতিবেদক:
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলংকা উপকূলের কাছে আরও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (২৫ নভেম্বর) আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে আজ দুপুর ১২টায় মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় (অক্ষাংশ ৫.৫ উঃ এবং দ্রাঘিমাংশ ৯৯.৬ পূঃ) অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলংকা উপকূলের কাছে নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে,যা উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

মতামত দিন