আবহাওয়া
ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার (২৯ অক্টোবর) আবহাওয়া বিশেষজ্ঞ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায়; ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু অঞ্চলে; এবং চট্টগ্রাম ও সিলেটের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহীর অধিকাংশ অঞ্চলে, খুলনা, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায়, এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের অধিকাংশ এলাকায়; ঢাকা ও সিলেটের অনেক জায়গায়; খুলনার কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রামের দু-একটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর ও ময়মনসিংহের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ অংশে; ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক স্থানে এবং রংপুর ও রাজশাহীর কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেটের কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের দু-একটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেটের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

মতামত দিন