আবহাওয়া
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘মন্থা’ কখন কোথায় আঘাত হানবে।

নিজেস্ব প্রতিবেদক:

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে এবং শিগগিরই ঘূর্ণিঝড়ে রূপ নেবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের নাম হবে ‘মন্থা’, যা থাইল্যান্ডের দেওয়া নাম এবং স্থানীয় ভাষায় অর্থ ‘সুগন্ধি বা সুন্দর ফুল’।

রোববার (২৬ অক্টোবর) সকাল ১০টায় দেওয়া বিশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নিম্নচাপ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩৪০ কিমি, কক্সবাজার থেকে ১,২৭০ কিমি, মোংলা থেকে ১,৩০০ কিমি ও পায়রা থেকে ১,২৬৫ কিমি দক্ষিণে অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি সোমবার (২৭ অক্টোবর) ঘূর্ণিঝড়ে রূপ নেবে এবং মঙ্গলবার (২৮ অক্টোবর) ভারতের ওড়িশা ও তামিলনাড়ুর উপকূলে প্রবল আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের কিছু অঞ্চলে বুধবার (২৯ অক্টোবর) থেকে বৃষ্টি শুরু হতে পারে, যা রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলে মাসের শেষ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এলাকায় থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি চলার পরামর্শ দিয়েছে।

মতামত দিন