চট্টগ্রাম–সিলেটসহ দেশের কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে: আবহাওয়া অধিদপ্তর।
দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, আর রাতের তাপমাত্রা সামান্য কমবে।
রোববারের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। দিন ও রাতের তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সময়ের পূর্বাভাসেও বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
তবে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মতামত দিন