আবহাওয়া
ছবি: সংগৃহীত

দক্ষিণ বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। এর প্রভাবে সামনের পাঁচ দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ রয়েছে। এটি ধীরে ধীরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে তামিলনাড়ু এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই লঘুচাপ আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে যাবে।

সামনের পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাস

  • ২৪ অক্টোবর, শুক্রবার: চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

  • ২৫ অক্টোবর, শনিবার: চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের অন্যান্য অঞ্চল আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকবে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

  • ২৬ অক্টোবর, রোববার: রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ ও প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

  • ২৭ অক্টোবর, সোমবার: চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের বাকি অংশে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকবে। সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এই পাঁচ দিনের পর্যবেক্ষণের পরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অঞ্চলে আংশিক ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, এই সময়টি বর্ষা পরবর্তী মৌসুমের অংশ। দেশের আকাশের অবস্থার পরিবর্তনের কারণে হঠাৎ শুষ্ক আবহাওয়া এবং কিছু অংশে হালকা বৃষ্টিপাতের মিলিত চিত্র লক্ষ্য করা যাচ্ছে।নাগরিকদের অনুরোধ করা হচ্ছে, সামনের কয়েক দিনে আবহাওয়া সংক্রান্ত আপডেটের দিকে নজর রাখার জন্য।

মতামত দিন