আবহাওয়া
ছবি: সংগৃহীত

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় আঁখি।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন অঞ্চলে ২৪ অক্টোবর থেকে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘আঁখি’র। সোমবার (২০ অক্টোবর) সকালে এই তথ্য জানিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সংস্থার ফেসবুক বার্তায় বলা হয়, আঁখি ক্রান্তীয় ও অত্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয়। এর প্রভাবে দেশের প্রায় সব এলাকায় কমবেশি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যা জনজীবনে প্রভাব ফেলতে পারে।

অপরদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুরের মধ্যে দেশের ছয়টি জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে। এই অঞ্চলের মধ্যে রয়েছে—বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আবহাওয়ার এ অবস্থায় জনসাধারণকে সাবধান থাকতে হবে এবং নদীপথ ও সমুদ্র সংলগ্ন এলাকার মানুষদের প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করতে হবে।

মতামত দিন