আবহাওয়া
ছবি: সংগৃহীত

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে?

নিজেস্ব প্রতিবেদক:

শনিবার (১৮ অক্টোবর) ঢাকার আকাশে আংশিক মেঘের উপস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য দেওয়া সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আগামী ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই।

এ সময় পশ্চিম বা দক্ষিণ–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, সারাদেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে—খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তন ছাড়া প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মতামত দিন