আবহাওয়া
ছবি: সংগৃহীত

দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী ২৪ ঘণ্টায় দেশের বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

এর প্রভাবে উল্লিখিত দুই বিভাগে বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে না। দেশের অন্যান্য অংশেও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মতামত দিন