আজ রাজধানী ঢাকার আবহাওয়া কেমন থাকবে?
পূর্বাভাসে বলা হয়, দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। পশ্চিম ও দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। রাজধানীতে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনো আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে।
বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে দেশের জন্য জারি করা সর্বশেষ ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে—চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

মতামত দিন