আগামী ১৭ থেকে ২৩ অক্টোবরের মধ্যে দেশের ২৯টি জেলায় আংশিক বৃষ্টির পূর্বাভাস।
বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, বিশেষ করে উপকূলীয় এবং পূর্বাঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার প্রকৃতি ও অঞ্চলের ওপর নির্ভর করে বৃষ্টির তীব্রতা ভিন্ন হতে পারে। কক্সবাজার ও বান্দরবান জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা মাঝে মাঝে বিরতিপূর্ণভাবে অব্যাহত থাকতে পারে।
দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এই ধরনের বৃষ্টি সাধারণত সীমিত এলাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকে।
বিশেষ করে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কুমিল্লা, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে।
বিডব্লিউওটি আরও জানিয়েছে, এই জেলাগুলোর সব এলাকায় একযোগে বৃষ্টি নাও হতে পারে। তবে কক্সবাজার, বান্দরবান ও পার্শ্ববর্তী এলাকায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় স্থানীয়দের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
মতামত দিন