আবহাওয়া
ছবি: সংগৃহীত

দেশের ৯ জেলায় হতে পারে ঝড়-বৃষ্টি,নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের নয়টি জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোর নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত ১টা পর্যন্ত কার্যকর এমন সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় উল্লিখিত এলাকাগুলোর কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।

মতামত দিন