আবহাওয়া
ছবি: সংগৃহীত

আগামী ৫ দিনে দেশে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে: আবহাওয়া অধিদপ্তর।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশের উপর বর্তমানে মৌসুমি বায়ু কম সক্রিয় রয়েছে, আর উত্তর বঙ্গোপসাগরে তার তীব্রতা দুর্বল থেকে মাঝারি পর্যায়ে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে।

ড. মো. ওমর ফারুকের স্বাক্ষরিত সকালে (৮ অক্টোবর) ৯টা থেকে ১২০ ঘণ্টার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষটি বিস্তৃত রয়েছে পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত। তবে বাংলাদেশের ওপর এটি কম সক্রিয়।

আগামী ২৪ ঘণ্টার জন্য (৮ অক্টোবর)
রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কয়েকটি স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও সম্ভাব্য। দিন-রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকবে।

৯ অক্টোবরের পূর্বাভাস:
ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং রাজশাহী ও রংপুরের দু-একটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে ভারী বর্ষণের সম্ভাবনা কম-বেশি একই রকম থাকবে।

১০ অক্টোবরের আবহাওয়া:
প্রধানত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং রাজশাহী ও রংপুরের দু-একটি স্থানে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

১১ অক্টোবরের পূর্বাভাস:
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কয়েকটি স্থানে এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহের দু-একটি এলাকায় অস্থায়ীভাবে বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকবে।

১২ অক্টোবরের পরিস্থিতি:
খুলনা বিভাগের কিছু স্থানে এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দু-একটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের বাকি অঞ্চলে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে এবং দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু পশ্চিমাঞ্চল থেকে ধীরে ধীরে বিদায় নেবে।

মতামত দিন