আবহাওয়া
ছবি: সংগৃহীত

আগামী পাঁচ দিন বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে।

নিজেস্ব প্রতিবেদক:

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর বর্তমানে কম সক্রিয়। উত্তর বঙ্গোপসাগরে এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
এ কারণে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

সোমবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশালের দু-একটি জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশালের দু-একটি জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি থাকতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার (৯ অক্টোবর) ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বাকি এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায়, পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশালের দু-একটি জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) ঢাকা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় এবং খুলনার দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু দেশের পশ্চিমাঞ্চল থেকে ধীরে ধীরে বিদায় নেবে।

মতামত দিন