আবহাওয়া
ছবি: সংগৃহীত

আগামী ৫ দিনে দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের তিন বিভাগের অনেক এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে অতি ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, একই সঙ্গে সারা দেশে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

রোববার (৫ অক্টোবর) আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ ময়মনসিংহ, খুলনা, বরিশাল,চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেটের কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে, রাতের তাপমাত্রা বেশিরভাগ সময়ে প্রায় অপরিবর্তিত থাকবে।

মতামত দিন