আবহাওয়া
ছবি: সংগৃহীত

জানা গেল শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়ের প্রভাব আর কত দিন থাকবে।

নিজেস্ব প্রতিবেদক: 

দেশজুড়ে সক্রিয় শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়ের প্রভাবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। দেশের প্রায় ৮০ শতাংশ এলাকা এই বৃষ্টির আওতায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।


সংস্থাটি জানায়, চলতি বছরের ১৩তম এবং মৌসুমি প্রভাবের নবম বৃষ্টিবলয় এটি। ৩০ সেপ্টেম্বর রাতে দেশের পূর্বাঞ্চল দিয়ে প্রবেশ করা এ সিস্টেম ৬ অক্টোবর নাগাদ রংপুর হয়ে বাংলাদেশ ছাড়তে পারে। এ সময় একটানা ও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে বেশি প্রভাব পড়বে রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে। ঢাকায়ও এর সক্রিয়তা তীব্র হতে পারে। অন্যদিকে সিলেট ও চট্টগ্রামে প্রভাব তুলনামূলক মাঝারি থাকবে।

বিডব্লিউওটি সতর্ক করে জানায়, রংপুর ও রাজশাহী বিভাগের নদ-নদীতে পানি বৃদ্ধি পেতে পারে, এতে নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। পাশাপাশি বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি বৃষ্টিবলয় চলমান থাকায় দেশের বহু এলাকায় টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে কৃষি ফসলের ক্ষতি ও স্বাভাবিক জীবনযাত্রায়ও ব্যাঘাত ঘটতে পারে।

মতামত দিন