আবহাওয়া
ছবি: সংগৃহীত

যশোরে ৩.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের যশোরে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে ৩.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি স্থান ছিল মনিরামপুর উপজেলা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র এই তথ্য নিশ্চিত করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, এটি নিম্ন মাত্রার ভূমিকম্প হিসেবে গণ্য হচ্ছে।

চলতি মাসে এটি দেশের তৃতীয় ভূমিকম্প। এর আগে ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫.৮ মাত্রার  ভূমিকম্প অনুভূত হয়েছিল। সাত দিনের ব্যবধানে ২১ সেপ্টেম্বর আবার সিলেট অঞ্চলে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সুনামগঞ্জের ছাতক ছিল সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর বলেন, ‘আজ যশোরের মনিরামপুরে ৩.৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। এটি একটি নিম্ন মাত্রার ভূমিকম্প।’

মতামত দিন