আবহাওয়া
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত।

নিজেস্ব প্রতিবেদক:

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে জারি করা সতর্কবার্তায় আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী পশ্চিম-মধ্য অঞ্চলে অবস্থান করা লঘুচাপ সকাল ৬টার দিকে আরও সুস্পষ্ট আকার ধারণ করেছে। এটি ক্রমান্বয়ে শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে।

ফলে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের পার্থক্য বেড়ে গিয়ে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন