আবহাওয়া
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে আরো একটি নতুন লঘুচাপ সৃষ্টির আভাস, সারাদেশে বৃষ্টি ঝড়ের সম্ভাবনা।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী এক দিনের মধ্যে বঙ্গোপসাগর ও তার উত্তরাংশে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও ভারি বর্ষণের ঝুঁকি রয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়।

সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্র ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর দুর্বল অবস্থায় আছে, তবে উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি শক্তিশালী। এরই মধ্যে মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় আরেকটি লঘুচাপ গঠনের শঙ্কা করা হচ্ছে।

এ অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের একাধিক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায়ও একই ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দেশের কয়েকটি জায়গায় মাঝারি মাত্রার ভারি বর্ষণ হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বড় কোনো পরিবর্তন হবে না।

মতামত দিন