আবহাওয়া
ছবি: সংগৃহীত

দেশের সাত জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা।

নিজেস্ব প্রতিবেদক:

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের সাতটি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়  ও বজ্রবৃষ্টি হতে পারে।

সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ ও দক্ষিণপূর্ব দিক থেকে দমকা হাওয়া ও বৃষ্টিপাত বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ জন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এবং ঢাকা বিভাগের কিছু অংশে অস্থায়ী দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের দু-এক জায়গায় অস্থায়ীভাবে হালকা বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা বেশিরভাগ এলাকায় অপরিবর্তিত থাকতে পারে।

মতামত দিন