আবহাওয়া
ছবি: সংগৃহীত

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল সুনামগঞ্জ।

নিজেস্ব প্রতিবেদক:

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরীসহ আশপাশের এলাকা ভূমিকম্পে কেঁপে ওঠে। ভূমিকম্পের ধাক্কায় ভবনগুলো দুলতে থাকে, যার কারণে শহরের মানুষ আতঙ্কিত হয়ে দ্রুত ঘরবাড়ি ও অফিস থেকে  বের হন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, এ ভূমিকম্পটি দুপুর ১২টা ১৯ মিনিটে অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  রাজধানী ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ১৮৫ কিলোমিটার উত্তর-পূর্ব।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রুবাইয়াত কবীর জানান, রেকর্ড অনুযায়ী আজ ৪ মাত্রার স্বল্পমাত্রার ভূমিকম্প হয়েছে। তিনি বলেন, এটি সাধারণত ক্ষয়ক্ষতির ঝুঁকি কম হলেও, দুর্বল কাঠামোর ভবনে সামান্য ক্ষতি হতে পারে।

ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্পকে হালকা ধরনের হিসেবে ধরা হয়। এর প্রভাবে মানুষ আতঙ্কিত হয়, তবে বড় ধরনের ধ্বংস বা হতাহতের সম্ভাবনা থাকে না।

মতামত দিন