আবহাওয়া
ছবি: সংগৃহীত

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, সতর্ক সংকেত জারি।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাতটি জেলায় ঝড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়, এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার স্বাক্ষরিত বার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।

মতামত দিন