আবহাওয়া
ছবি: সংগৃহীত

৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, সতর্ক সংকেত নদীবন্দরে।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে  বলা হয়েছে।

এদিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হতে পারে।

সারাদেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

মতামত দিন