ঢাকায় সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা।
ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে সন্ধ্যার দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বাতাস দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
আবহাওয়া তথ্য অনুযায়ী, দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, আর শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস।
অন্য এক আবহাওয়াবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
মতামত দিন