আবহাওয়া
ছবি: সংগৃহীত

আগামী পাঁচ দিনে দেশে টানা বৃষ্টি, তাপমাত্রা স্থির থাকার পূর্বাভাস।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিনের জন্য অব্যাহত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তাজা পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা বড়ভাবে পরিবর্তিত হবে না।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য জারি করা পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায়; রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে  মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কিছু এলাকায় ভারী বর্ষণেরও আভাস দেওয়া হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে শনিবার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট  অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা মূলত অপরিবর্তিত থাকবে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাতের প্রবণতা পুরো সময়ে অব্যাহত থাকতে পারে।

মতামত দিন