আবহাওয়া
ছবি: সংগৃহীত

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বৃষ্টির আভাস।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ পূর্বাভাস দিয়েছেন অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।

আবহাওয়া অফিসের তথ্যমতে, আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কয়েকটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গাতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এসব স্থানে হাওয়া প্রবাহিত হতে পারে ঝোড়ো দমকাসহ।

অন্যদিকে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে—ঢাকা, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি নামতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন