আবহাওয়া
ছবি: সংগৃহীত

আগামী পাঁচ দিনে ভারী বৃষ্টিপাতের সতর্কতা।

নিজেস্ব প্রতিবেদক:

মৌসুমি বায়ু বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তরের  পূর্বাভাস অনুযায়ী, এর প্রভাবে সাময়িকভাবে দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত সোমবারের (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হলেও বাংলাদেশের   এটি কম সক্রিয়।

সোমবার (৮ সেপ্টেম্বর): রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর): পূর্বাভাসে একই রকম পরিস্থিতি বলা হয়েছে। উল্লেখিত বিভাগগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং অস্থায়ী দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে।

বুধবার (১০ সেপ্টেম্বর): রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। অন্যান্য উল্লেখিত এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলবে।দেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর): রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা, সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর): একই ধারা বজায় থাকবে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

মতামত দিন