ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কিকো,আঘাত হানতে পারে বিগ আইল্যান্ড ও মাউইতে।
শক্তিশালী হারিকেন কিকো হাওয়াই দ্বীপাঞ্চলের দিকে এগোচ্ছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ঝড়ের গতিপথ পরিবর্তনের কারণে বৃষ্টি ও ঝোড়ো বাতাস কিছুটা কমতে পারে।
শনিবার (৬ সেপ্টেম্বর) ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, হারিকেনটি সকাল পর্যন্ত বিগ আইল্যান্ড থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল। বিশেষজ্ঞরা বলছেন, এটি আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে উপকূলকে আঘাত করতে পারে। ঝড়ের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার এবং এটি শক্তির দিক থেকে ক্যাটাগরি ৪ অবস্থানে রয়েছে।
গত শুক্রবার হাওয়াইয়ের ভারপ্রাপ্ত গভর্নর সিলভিয়া লুকা রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। তবে শনিবার হনুলুলুর ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ জোসেফ ক্লার্ক বলেন, এখন ঝড়ের ঝুঁকি কমেছে। তিনি আরও জানান, হারিকেনটির উত্তরে সরে যাওয়ার কারণে দ্বীপপুঞ্জের ওপর বাতাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম অনুভূত হচ্ছে।
রোববারের মধ্যে ঝড়টি বিগ আইল্যান্ড ও মাউইতে আঘাত হানতে পারে। এতে ১০ থেকে ১৫ ফুট উচ্চতার ঢেউ তৈরি হতে পারে এবং সমুদ্রসৈকতে তীব্র ভাঙন দেখা দিতে পারে।
মতামত দিন