আবহাওয়া
ছবি: সংগৃহীত

আরও দু’দিন থাকবে ভ্যাপসা গরম, কমতে পারে ৯ সেপ্টেম্বর থেকে: আবহাওয়া অফিস।

নিজেস্ব প্রতিবেদক:

বৃষ্টি না থাকায় এবং বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকার কারণে দেশের আবহাওয়ায় অস্বস্তিকর ভ্যাপসা গরম বিরাজ করছে। এই পরিস্থিতি আরও অন্তত দুই দিন চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা।

তিনি জানান, আগামী ৯ সেপ্টেম্বর থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে এবং তাপমাত্রার  অস্বস্তি কমতে থাকবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অফিস জানায়, সারাদিন দেশের বেশিরভাগ জায়গায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

তবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটির রামগতিতে, ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

মতামত দিন