আবহাওয়া
ছবি: সংগৃহীত

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া ?

নিজেস্ব প্রতিবেদক:

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের তাপমাত্রা বেড়েছে, তবে এটি শিগগিরই কমতে পারে। আবহাওয়া অধিদফতরের পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (৩ সেপ্টেম্বর) থেকে রাজধানীসহ সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমবে। সারাদেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে বাতাসে  জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গা ঘামতে পারে; বৃষ্টি হলে তা কমে যাবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ  রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

দৈনিক পূর্বাভাস:

  • বুধবার (৩ সেপ্টেম্বর): রংপুর ও সিলেটের অনেক জায়গায়, এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও সম্ভাব্য।

  • বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর): খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সামান্য কমতে পারে।

  • শুক্রবার (৫ সেপ্টেম্বর): রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।

  • শনিবার (৬ সেপ্টেম্বর): রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।

মতামত দিন