ঢাকাসহ আশপাশে হালকা বৃষ্টি: তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা।
ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমার সঙ্গে বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশের ১২০ ঘণ্টার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এছাড়া, দেশের কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
মতামত দিন