আবহাওয়া
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, তাপমাত্রা বাড়তে পারে।

নিজেস্ব প্রতিবেদক:

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় নতুন করে একটি লঘুচাপের সম্ভাবনা দেখা দিয়েছে। এর প্রভাবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৫ আগস্ট) সকালে দেওয়া পূর্বাভাসে এ তথ্য উল্লেখ করা হয়।

আবহাওয়াবিদরা জানান, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ  অতিক্রম করে বাংলাদেশের দক্ষিণাংশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। বর্তমানে মৌসুমি বায়ু দেশের ওপর সক্রিয় এবং বঙ্গোপসাগরে মাঝারি শক্তিশালী অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী—

  • সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা: সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়বে। ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।

  • মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা: তাপমাত্রা একইভাবে কিছুটা বাড়বে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। মাঝারি ভারী বর্ষণও হতে পারে বিচ্ছিন্নভাবে।

  • বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা: তাপমাত্রা আরও বাড়ার প্রবণতা থাকবে। চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায়, ঢাকা, ময়মনসিংহ ও বরিশালের বহু স্থানে এবং রংপুর, রাজশাহী  ও খুলনার কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিলেট, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টির ঝুঁকিও রয়েছে।

মতামত দিন