উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত।
মৌসুমি বায়ু প্রবলভাবে সক্রিয় থাকায় উত্তর বঙ্গোপসাগরে অস্থির আবহাওয়া বিরাজ করছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৩ আগস্ট) জারি করা সতর্কবার্তায় বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘন মেঘমালার কারণে উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দর এলাকায় ঝোড়ো হাওয়ার প্রবাহ তৈরি হতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্কসংকেত প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সমুদ্রে থাকা জেলেদের ট্রলার ও মাছ ধরার নৌকাগুলোকে গভীর সমুদ্র থেকে দূরে থেকে উপকূলের কাছাকাছি এলাকায় সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
মতামত দিন