উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া, সমুদ্রবন্দর ও নদীবন্দরে সতর্কতা।
২০ আগস্টের পূর্বাভাসে বলা হয়েছে, চারটি সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছে নিরাপদভাবে চলাচল করতে বলা হয়েছে।
এছাড়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ রয়েছে।
অন্য পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সাতটি অঞ্চলে দুপুর পর্যন্ত ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগের ঝড় এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

মতামত দিন