আবহাওয়া
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ: উপকূলবর্তী এলাকায় ঝড়ের সতর্কতা।

নিজেস্ব প্রতিবেদক:

উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িষ্যার উপকূলের কাছাকাছি পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত একটি নিম্নচাপ মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৬টায় দক্ষিণ ওড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি উপকূলবর্তী ওড়িষ্যা এবং তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং ক্রমান্বয়ে দুর্বল হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়ার বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের ২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্য বেড়ে গেছে। ফলে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মতামত দিন