সাত জেলায় ঝড়ের সতর্কবার্তা, নদীবন্দরগুলোতে ১ নম্বর সংকেত।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সাতটি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।
সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে।
অন্যদিকে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত একটি লঘুচাপ আরও ঘণীভূত হয়ে সুষ্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হতে পারে।
মৌসুমি বায়ু বর্তমানে দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী মঙ্গলবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
মতামত দিন