আবহাওয়া
ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু অঞ্চলে ভারী বর্ষণসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বেশ কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী ও খুলনার কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিশেষ করে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা মূলত অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি শনিবার সকাল ৬টায় দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্র প্রদেশ উপকূল এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।


মতামত দিন