আবহাওয়া
ছবি: সংগৃহীত

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা।

নিজেস্ব প্রতিবেদক:

সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ৪৪-৮৮ মিলিমিটার বৃষ্টি হতে পারে এবং কিছু স্থানে ৮৮ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদফতরের মতে, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টি হচ্ছে।

মতামত দিন