দেশজুড়ে বৃষ্টি ও লঘুচাপের সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস।
মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর তুলনামূলক কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ১৩ আগস্টের মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে জানানো হয়,এ পরিস্থিতিতে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আগামী ১৩ ও ১৪ আগস্টে দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার পাশাপাশি কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
তবে ৫ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
মতামত দিন