আবহাওয়া
ছবি: সংগৃহীত

সকাল থেকেই বৃষ্টির দাপট, দেশের সাত জেলায় ঝড়ের সতর্কতা।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীসহ দেশের অধিকাংশ অঞ্চলে শুক্রবার সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারাদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশে  সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকায় দুপুর পর্যন্ত থেমে থেমে ভারি বৃষ্টির সম্ভাবনা ছিলো। তবে বিকেলের পর বৃষ্টির মাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে,  যেখানে ৮৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় একই সময়ে বৃষ্টি হয়েছে মাত্র ২ মিলিমিটার।

এ ছাড়া, শুক্রবার সন্ধ্যার মধ্যে দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার আশঙ্কায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, যা নৌযান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটাতে পারে।

মতামত দিন