আবহাওয়া
ছবি: সংগৃহীত

উত্তরের নদ-নদীতে বাড়ছে পানি, কয়েক জেলায় বন্যার শঙ্কা।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের উত্তর ও উত্তর-পূর্ব অঞ্চলের নদ-নদীগুলোর পানি বাড়তে শুরু করেছে। বিশেষ করে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীগুলোতে পানি বিপজ্জনক মাত্রায় পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, রংপুর বিভাগের এসব নদীর পানি আগামী দুই দিন আরও বাড়তে পারে।

এই পরিস্থিতির কারণে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুর জেলার তিস্তা নদীর তীরবর্তী নিম্নভূমি প্লাবিত হতে পারে। গাইবান্ধার তিস্তাসংলগ্ন এলাকারও সাময়িক বন্যার সম্ভাবনা রয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলে সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন নদীর পানি বাড়ার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে সারিগোয়াইন, সোমেশ্বরী, জিঞ্জিরাম, ভুগাই, কংস, লুবাছড়া ও ঝালুখালি নদীগুলোর পানি সতর্কসীমার দিকে পৌঁছতে পারে, যার ফলে এসব এলাকার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিতে পারে।

এছাড়া সিলেটের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি কিছুটা বাড়লেও তা এখনও বিপৎসীমার নিচে রয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীতেও পানি বৃদ্ধির লক্ষণ পাওয়া গেছে।

রংপুর ও রাজশাহী অঞ্চলের মহানন্দা, করতোয়া, ঘাঘাট, আপার আত্রাই ও পুনর্ভবা নদীগুলোর পানিও বাড়তে পারে বলে জানানো হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরী, গোমতী ও নোয়াখালীর খালগুলোতেও পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

মতামত দিন