নিম্নচাপের কারনে দেশের ৮ বিভাগে ভারি বৃষ্টিপাতের শঙ্কা,উপকূলে উত্তাল সমুদ্র।
ভারত ও বাংলাদেশের সীমানায় অবস্থানরত মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের আটটি বিভাগের অধিকাংশ জেলায় ভারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেটসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।
আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান। তিনি জানান, ময়মনসিংহ বিভাগের সব জেলা এবং চট্টগ্রাম, সিলেট, খুলনা, ঢাকা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগের নির্দিষ্ট জেলায় দিনের বিভিন্ন সময়ে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় সমুদ্রের উত্তাল অবস্থার কারণে স্থানীয়দের ছোট ট্রলার ও বাণিজ্যিক ছোট জাহাজ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ সতর্কতার প্রয়োজন রয়েছে মাছ ধরার কাজে নিয়োজিত জেলেদের জন্য।

মতামত দিন