আবহাওয়া
ছবি: সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত।

নিজেস্ব প্রতিবেদক:

উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর। 

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, বায়ুচাপের তারতম্যের আধিক্য থাকার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে এই সতর্কতা দেখাতে হবে।
 

পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই এলাকায় থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের নিকটে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন