দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস, চট্টগ্রামে ভূমিধ্বসের শঙ্কা।
নিজেস্ব প্রতিবেদক:
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবলভাবে সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে, যার ফলে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের ঝুঁকিও তৈরি হয়েছে।
বুধবার (৩০ জুলাই) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াও বয়ে যেতে পারে। তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে, যার পরিমাণ ৮৮ মিলিমিটারের বেশি হতে পারে। এতে পাহাড়ি এলাকাগুলোর জন্য বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এ ছাড়া আগামী পাঁচ দিন ধরে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে অধিদপ্তর।
মতামত দিন