আবহাওয়া
ছবি: সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগরে উত্তাল অবস্থা, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত।

নিজেস্ব প্রতিবেদক:

উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বিরাজ করছে অস্থির আবহাওয়া।  এই পরিস্থিতিতে উপকূলীয় এলাকাগুলোতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এক বিশেষ বার্তায় সংস্থাটি জানিয়েছে, বায়ুচাপের পার্থক্য বেড়ে যাওয়ায় উত্তর বঙ্গোপসাগরের ওপর দিয়ে প্রবল দমকা হাওয়ার সৃষ্টি হচ্ছে, যার প্রভাব পড়বে দেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোতে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা—এই চারটি সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি রাখতে বলা হয়েছে।

তবে শুধু বন্দর নয়, সমুদ্রে থাকা মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকেও সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। তাদের উপকূলের কাছাকাছি এলাকায় অবস্থান এবং ঝুঁকিপূর্ণ জলসীমা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে বলেও জানানো হয়েছে।

মতামত দিন