আবহাওয়া
ছবি: সংগৃহীত

রাতে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় ৯ অঞ্চলে ১ নম্বর সতর্কতা জারি।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে এসব অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) রাত ১টা পর্যন্ত জারি করা পূর্বাভাসে জানানো হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে পাঁচ দিনের (১২০ ঘণ্টা) পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশের দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মতামত দিন