উপকূলজুড়ে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি।
বার্তায় জানানো হয়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকায় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে নদীবন্দরগুলোকে।
এছাড়া আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বিভিন্ন স্থানে আজ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বা অতি ভারি বৃষ্টিও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

মতামত দিন