আবহাওয়া
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলে ৩ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা।

নিজেস্ব প্রতিবেদক:

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে দেশের ১৫টি উপকূলীয় জেলা এখন জলোচ্ছ্বাসের প্রভাবিত এলাকায় পরিণত হয়েছে। আবহাওয়া অধিদফতরের শনিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, এই এলাকাগুলোতে ১ থেকে ৩ ফুট উচ্চতার ঢেউয়ের আঘাতের আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার কারণে বঙ্গোপসাগরে বাতাসের গতিবেগ বেড়ে উঠছে। এর ফলে উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া এবং উচ্চ  জলোচ্ছ্বাস তৈরি হচ্ছে। সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত এলাকা এ দুর্যোগের আওতায় রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আপাতত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, নোয়াখালী হাতিয়ায় রাতভর বৃষ্টির ফলে সদরসহ নিম্নাঞ্চল জলে তলিয়ে গেছে। কক্সবাজারের টেকনাফ এলাকায় সমুদ্রের ঢেউয়ের প্রভাবে মেরিন ড্রাইভ সড়কের আড়াই কিলোমিটার অংশ ভেঙে গেছে। ভাঙন থেকে পানি প্রবাহিত হয়ে আশপাশের চর ও এলাকা প্লাবিত হয়েছে।

মহেশখালীর ধলঘাটা ও মাতারবাড়ির নিচু এলাকা পানিতে ডুবে গেছে, পটুয়াখালীর কুয়াকাটায়ও ঢেউয়ের আঘাতে মেরিন ড্রাইভের অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করেছে। আবহাওয়া পরিবর্তনের কারণে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন