১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত।
দেশের ১০টি অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে এসব অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে—
ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে। এসব এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানানো হয়েছে।
বলা হয়েছে, এসব অঞ্চলে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
ফলে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, নদীপথে চলাচলরত নৌযান ও স্থানীয়দের সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে।
মতামত দিন