আবহাওয়া
ছবি: সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ: ৭২ ঘণ্টায় চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

নিজেস্ব প্রতিবেদক:

উত্তর বঙ্গোপসাগর এলাকায় তৈরি হওয়া একটি লঘুচাপের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল,  চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ বিকেল থেকে শুরু হবে এই বৃষ্টি, বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায়।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত বার্তায় বলা হয়েছে,বৃষ্টিপাতের পরিমাণ ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত হতে পারে। চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি অঞ্চলে ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কিছু অংশে অস্থায়ী জলাবদ্ধতার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছে।

মতামত দিন