আবহাওয়া
ছবি: সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সংকেত।

নিজেস্ব প্রতিবেদক:  

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অঞ্চলে সৃষ্ট লঘুচাপের কারণে বৈরী আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি ধীরে ধীরে আরও শক্তিশালী হতে পারে।

এ কারণে উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়া এবং ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে। একই সঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলবর্তী এলাকায় সাবধানতার সঙ্গে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের কারণে বঙ্গোপসাগরের উপর বাতাসের চাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে, যা সমুদ্রের উপর দিয়ে শক্তিশালী বাতাসের সৃষ্টি করছে। এতে সমুদ্র কিছুটা উত্তাল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত গভীর সাগরে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।  উপকূলীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন